অনুদান
সূধী,
আপনারা জানেন যে, ‘মঙ্গলধ্বনি’ কোন লাভজনক সংগঠন নয়। বিকল্প মিডিয়ার তাগিদ ও নিজেদের অবাধ মত প্রকাশের মাধ্যম হিসেবেই জন্ম নিয়েছে ‘মঙ্গলধ্বনি’ মঙ্গলবার্তার বাহক হিসেবে, এই ‘মঙ্গল’ কেবলই ব্যাপক নিপীড়িত জনগণের মঙ্গল, কোন সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থের বিচরণক্ষেত্র নয়।
আমরা আগেও বলেছি, আবারো বলছি, সমাজের অগ্রগতি বলে আলাদা কিছু নেই; নিজের, নিজেদের অগ্রগতির মধ্যে দিয়েই সমাজ সভ্যতা এগিয়ে যায়। তাই যার পক্ষে ১ টা টাকা, ১ টা সংবাদ, ১ টা লেখা দেয়া সম্ভব তিনি ওই ১ টা টাকা, ১ টা সংবাদ, ১ টা লেখা দিয়ে এই মিডিয়ায় অংশীদার হতে পারেন, কিন্তু মনে রাখবেন যদি আপনি ১ টা টাকা, ১ টা সংবাদ, ১ টা লেখাও না দিতে পারেন, তবুও আপনি সমান অংশীদার। যার শ্রম দেবার আছে, তার শ্রম দিয়ে, যার অর্থ আছে তার অর্থ দিয়ে আর যার কিছুই দেবার নেই তার মৌন সমর্থন নিয়ে সবাই মিলে একটি বিকল্প মিডিয়া গড়ে তুলতে চাই। যা কোনো ভাবেই ফ্যাশনেবল বিকল্প নয়।
যে দেশের শতকরা ৭০ ভাগ জনগণ দারিদ্রপীড়িত, সে দেশে অনলাইনের পরিসরটিও স্বাভাবিকভাবেই হবে খুবই ছোট। অথচ আমরা যে নিপীড়িত মানুষের কথা বলছি, বা বলার চেষ্টা করছি, সে কথাগুলো থেকে যাচ্ছে তাদের কাছে অধরা। এমতাবস্থায় ‘মঙ্গলধ্বনি’কে প্রিন্ট আকারে প্রকাশের তাগিদ অনুভব করছি ব্যাপকভাবে। কিন্তু আমাদের সাধ্য, সাধ বিবেচনায় নিয়মিত প্রকাশনা চালিয়ে যাওয়া দুরূহ।
নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে প্রয়োজন নিয়মিত আর্থিক সংস্থান, আর আপনাদের সাহায্য ছাড়া আমাদের পক্ষে নিয়মিত প্রকাশনা চালানোটা অসম্ভব প্রায়। আমরা বেশ ভাল করেই জানি, আপনার, আমার, বা আমাদের কারো আর্থিক অবস্থাই সুখকর নয়। কিন্তু যদি আপনাদের সকলের সহযোগিতা একত্রিত হয় তাহলেই কেবল গড়ে উঠতে পারে আপনাদের বিকল্প মিডিয়া, আপনাদের ‘মঙ্গলধ্বনি’।
‘মঙ্গলধ্বনি’তে আর্থিক সহযোগিতা করতে ০১৭৫৮৪৬৫১০৭ (01758465107) নম্বরে বিকাশ (bkash) সার্ভিসের মাধ্যমে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে যে কোনো অংকের আর্থিক অনুদান পাঠাতে পারেন। আপনাদের অনুদান/সাহায্য আমাদের চলার পথের পাথেয়।
-মঙ্গলধ্বনি পরিবার
ইমেইল: mongoldhoni@gmail.com
ওয়েবসাইট: http://www.mongoldhoni.net/








Facebook
Twitter
Wordpress
RSS
GooglePlus